০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

উল্লাপাড়ায় দুর্ঘটনা কবলিত ট্রেনের উদ্ধার কাজ শুরু, ট্রেন চলাচল শুরু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্ঘটনা কবলিত রংপুর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পর এ উদ্ধার কাজ শুরু করা হয়। তবে ইঞ্জিনসহ লাইনচ্যুত ৯টি বগি উদ্ধার করতে কত সময় লাগবে কর্তৃপক্ষ তা জানাতে পারেনি।

উদ্ধার কাজের দায়িত্বে থাকা রেলওয়ের কর্মকর্তা আবু ওসমান জানান, কিরো ক্রেন দিয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে। রাত সোয়া ৮টায় পর্যন্ত একটি বগি উদ্ধার করা হয়েছে। তবে সবগুলো উদ্ধার করতে কত সময় লাগবে বলা যাচ্ছে না।

এদিকে, দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণ বঙ্গের সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে রাত সোয়া ৮টার দিকে একটি লাইন ক্লিয়ার করায় চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। দুর্ঘটনার কারণ হিসেবে লাইনম্যানের সিগন্যাল ভুলের কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললেও উল্লাপাড়া স্টেশন মাস্টার রফিকুল ইসলাম তা নাকচ করে দিয়েছেন। তার দাবি কম্পিউটারের মাধ্যমে সিগন্যাল নিয়ন্ত্রণ করা হয়। এতে ভুলের সম্ভাবনা নেই।

দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর ট্রেনটি উল্লাপাড়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে। এরপরই বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তিনটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে দুর্ঘটনায় ট্রেনের চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজনেস বাংলেদেশ/এ আর

ট্যাগ :
জনপ্রিয়

উল্লাপাড়ায় দুর্ঘটনা কবলিত ট্রেনের উদ্ধার কাজ শুরু, ট্রেন চলাচল শুরু

প্রকাশিত : ০৯:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯