০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

পরিচ্ছন্ন ও নান্দনিক হচ্ছে চট্টগ্রাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘চট্টগ্রাম শহরকে পরিচ্ছন্ন, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে।’ শনিবার চট্টগ্রামের হোটেল ‘রেডিসন ব্লু’র মেজবান হলে চট্টগ্রাম ওয়াসা আয়োজিত চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিস্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্পের (১ম পর্যায়) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পিআরও মাহমুদুল হাসান এতথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির হাব ও বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রাম। এ চট্টগ্রামের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ধরণের উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন, এলিভেটেড এক্সেপ্রেসওয়েসহ নানা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ধীরে ধীরে চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন, নান্দনিক ও বাসযোগ্য করে গড়ে তোলা হচ্ছে।’

মন্ত্রী বলেন, “পয়ঃনিস্কাশন প্রকল্পের কাজ উচ্চ কারিগরি ও জটিল প্রকৃতির বিধায় এই প্রকল্পের স্যানিটেশন অবকাঠামোর প্রাথমিক নকশা ও নির্মাণের জন্য চট্টগ্রাম ওয়াসা আন্তর্জাতিক কারিগরি প্রতিষ্ঠান জেভি অব এরিনকো এসডিএন এবং বিএইচডি মালয়েশিয়া, বাংলাদেশের অপর তিনটি সহযোগি পরামর্শক প্রতিষ্ঠান এর সাথে আজ চুক্তি স্বাক্ষর হলো। ’

‘প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী ২০২৩ সাল নাগাদ প্রতিদিন প্রায় ১০০মিলিয়ন লিটার পয়ঃবর্জ‌্য পরিশোধন করা সম্ভব হবে যা মোট চাহিদার ৩৩ ভাগ। এছাড়া প্রতিদিন প্রায় ৩০০ ঘনমিটার ফিক্যাল স্লাজ পরিশোধন করা সম্বব হবে যা মোট চাহিদার ৪১ ভাগ। এর ফলে চট্টগ্রাম মহানগরীর প্রায় ২০ লক্ষ লোককে উন্নত পয়ঃব্যবস্থার আওতায় আনা সম্বব হবে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশন এর মেয়র মো. আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র আ জ ম নাছির উদ্দীন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.জহিরুল ইসলাম, মো. ইব্রাহিম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

পরিচ্ছন্ন ও নান্দনিক হচ্ছে চট্টগ্রাম

প্রকাশিত : ১২:৩৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯