০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

পাক সীমান্তে ভারতের ২০০ সাঁজোয়া যান

ভারত পাকিস্তান সীমান্তে প্রায় ২শ সাঁজোয়া যান মোতায়েন করছে। এসব সাঁজোয়া যানে থাকবে ভারতের তৈরি ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র। এসব যান পাঞ্জাব এবং রাজস্থানের পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় মোতায়েন করা হবে বলে জানা গেছে ।

পুরো অঞ্চলটি জুড়ে নদী এবং খাল রয়েছে বলে সীমান্ত এলাকায় যান মোতায়েনের মধ্য দিয়ে বাড়বে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা।

এসব সাঁজোয়া যানের সড়ক পথে ৫০০ এবং নদীপথে আড়াইশ কিলোমিটার টহল দেয়ার ক্ষমতা রয়েছে। সব ধরনের রাসায়নিক, জৈব এবং পরমাণু দূষণ নির্ণয়ে সক্ষম আট চাকার এ গাড়ির সব চাকাই স্টিয়ারিং হুইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এজন্যই একে এইট ডব্লিউডি বলা হয়। এতে ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র বা এটিজিম, ৩০ মিমি কামান এবং ৭.৬২ সম অক্ষের মেশিন গান বসানো থাকবে। কামান যে দিকে তাক করা হবে এটিও সেদিকে তাক হয়ে যাবে।

পাশাপাশি কাঁধ থেকে ছোড়ার উপযোগী ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এতে সরবরাহ করার নির্দেশ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনার মধ্যেই সীমান্তে ই সাঁজোয়া বহর মোতায়েনের উদ্যোগ নিলো মোদি সরকার।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

পাক সীমান্তে ভারতের ২০০ সাঁজোয়া যান

প্রকাশিত : ১২:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯