০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

এসএ গেমসে উশু থেকে রৌপ্য পদক জয় মর্জিনার

নেপালে চলমান ত্রয়োদশ এসএ গেমস থেকে বাংলাদেশের জন্য উশু থেকে রৌপ্য পদক জয় করলেন মর্জিনা আক্তার। বৃহস্পতিবার লাগানখেল ফিজিক্যাল ফিটনেস সেন্টারে মহিলাদের অল রাউন্ড বিভাগে ১৬ দশমিক ৩০ পয়েন্ট নিয়ে রৌপ্য পদক জয় করেন তিনি।

এই ইভেন্টের ফাইনালে নেপালের নিমা ঘার্তিও মাগারের কাছে হেরে গেছেন মর্জিনা। ১৮ দশমিক ৯১ পয়েন্ট নিয়ে স্বর্ণ পদক জয় করেন স্বাগতিক মাগার। ১৭ দশমিক ৭৪ পয়েন্ট নিয়ে এই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জয় করেছেন শ্রীলংকার সানজু কুমারি।

এদিকে মহিলাদের তাইজিজিয়ান অল রাউন্ড ইভেন্টে ১৬ দশমিক ৬৫ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছেন বাংলাদেশের দিপ্তি দাস। এই ইভেন্টে ১৮ দশমিক ৬৬ পয়েন্ট নিয়ে শ্রীলংকার গুনাসেকারা স্বর্ণ ও ১৮ দশমিক ৪৪ পয়েন্ট নিয়ে রৌপ্য পদক জয় করেছেন নেপালের মিনা গলান।

পুরুষদের গানশু অল রাউন্ড ইভেন্টে বাংলাদেশের রাসেল হোসেন ব্রোঞ্জ পদক জিতেছেন ১৮ দশমিক ৬৮ পয়েন্ট নিয়ে। এতে ভারতের সুরাজ সিং স্বর্ণ ও নেপালের মিশাও বুদ্ধা মাগার রৌপ্য পদক জিতে নিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

এসএ গেমসে উশু থেকে রৌপ্য পদক জয় মর্জিনার

প্রকাশিত : ০৬:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯