০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

একই দিনে তিনটি স্বর্ণ পদক পেল বাংলাদেশ

এসএ গেমসে সোনার পদক জিতে চলেছে বাংলাদেশ। শনিবার এখন পর্যন্ত তিন তিনটি পদক এসেছে বাংলাদেশের ঝুলিতে। এর মধ্যে দুটি ভারোত্তোলন, আরেকটি ফেন্সিংয়ে সোনার পদক এসেছে।

শনিবার নেপালের পোখারায় এসএ গেমসে ভারোত্তোলনে প্রথম সোনার পদক জেতেন মাবিয়া আক্তার সীমান্ত। স্ন্যাচে ৮০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজিসহ মোট ১৮৫ কেজি ওজন তুলে মেয়েদের মধ্যে সেরা হয়েছেন তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার বিসি প্রিয়ান্থি ও নেপালের তারা দেবীকে।

এরপর একই ক্যাটাগরিতে সোনার পদক জেতেন জিয়ারুল ইসলাম। ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ (১২০ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১৪২ কেজি) মিলিয়ে ২৬২ কেজি তুলে সেরা হন তিনি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

একই দিনে তিনটি স্বর্ণ পদক পেল বাংলাদেশ

প্রকাশিত : ০৫:৩৮:২০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯