০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

লকডাউন বাস্তবায়নে সৈয়দপুরে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নারীসহ আটক ৩

দেশে চলমান লকডাউনের ৪র্থ দিনে নীলফামারীর সৈয়দপুর শহরে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি সমন্বিত দল টহল দিয়েছে। এসময় লকডাউন অমান্য করার অপরাধে এক নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে।

রোববার দুপুরে নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি সমন্বিত দল শহরের পাঁচমাথা মোড়, জিকরুল রোড, রংপুর রোডে বিভিন্ন ঔষধের দোকান, ক্রেতা ও পথচারীদের স্বাস্থ্যবিধি ও লকডাউন মেনে চলতে উদ্বুদ্ধ করেন। এসময় স্বাস্থ্যবিধি না মেনে অযথা রাস্তায় চলাফেরার অপরাধে নারীসহ ৩জনকে আটক করার নির্দেশ দেন।

এসময় নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সেনাবাহিনীর লে. কর্ণেল মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লিজা বেগম, জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির, সৈয়দপুর থানার ওসি মো. আবুল হাসনাতসহ জেলা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অভিযানে প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘লকডাউন চলাকালে আপনার কেউ অযথা বাড়ির বাহিরে ঘুরাফেরা করবেন না।। করোনা ভাইরাস সম্পর্কে নিজে সচেতন হউন অন্যকে সচেতন করুন। চলমান লকডাউনে বিধিনিষেধ না মানলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।’

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

লকডাউন বাস্তবায়নে সৈয়দপুরে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নারীসহ আটক ৩

প্রকাশিত : ০৬:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১