০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন পদে নিয়োগ পেলেন প্রদীপ রঞ্জন চক্রবর্তী

  • মাসুদ রানা
  • প্রকাশিত : ০৬:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • 114

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মোঃ শহিদ উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন পদে নিয়োগ পেয়েছেন পিআরএল-এ গমনকারী সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী । প্রদীপ রঞ্জন চক্রবর্তী পরিকল্পনা কমিশেনর সদস্য (সচিব) ছিলেন।

পরভর্তিতে তিনি বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে কর্মরত থাকা অবস্থায় অবসরে যান। বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা প্রদীপ রঞ্জন চক্রবর্তী ৪২তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছিলেন। নেত্রকোনার শহিদ বুদ্ধিজীবী কামিনী কুমার চক্রবর্তীর ছোট ছেলে প্রদীপ রঞ্জন চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রজ্ঞাপন অনুযায়ী জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী সচিব পদমর্যাদার সুবিধাদি প্রাপ্য হবেন।

খবর বিজ্ঞপ্তির। প্রজ্ঞাপনে বলা হয়, “প্রতিযোগিতা আইন, ২০১২ (২০১২ সালের ২৩ নং আইন) এর ধারা ৭-এর উপধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার উক্ত আইনের উদ্দেশ্য পূরণকল্পে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন পদে প্রদীপ রঞ্জন চক্রবর্তী (পরিচতি নং-৫২৮৭) সচিব (পিআরএল)-কে যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদে নিয়োগ করিলেন।” জনস্বার্থে এই আদেশ জারি করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন পদে নিয়োগ পেলেন প্রদীপ রঞ্জন চক্রবর্তী

প্রকাশিত : ০৬:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২