চট্টগ্রামের মীরসরাইয়ে উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্যদের সঙ্গে তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান।
সভায় বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, তথ্য কমিশন বাংলাদেশ উপ পরিচালক সালা উদ্দিন,সাংবাদিক মাঈন উদ্দিন ও সাংবাদিক নাছির উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলমসহ উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা এবং সরকারি দপ্তরগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় করা হয়।
ডিএস./




















