০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

টঙ্গী বিসিক এলাকা মাদক মুক্ত করতে পুলিশের সহায়তায় ডোপ টেস্ট করতে সমঝোতা

রাজধানী লাগোয়া শিল্প অধ্যুষিত গাজীপুর মহানগরীর টঙ্গীর বিসিক শিল্প এলাকাকে মাদকসহ অপরাধমুক্ত করার লক্ষে পুলিশের সহায়তায় শ্রমিকদের ডোপ টেস্ট করতে শিল্প মালিকদের সাথে জিএমপির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার সকালে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম। সংশ্লিষ্টরা জানান,ডোপ টেস্ট করা হলে মাদকাসক্তকে শনাক্ত করা যাবে। আবার ডোপ টেস্ট করতে হবে এমন শংকায় ভবিষ্যতে কেউ মাদক গ্রহণ করবে না। বিভিন্ন কাজের সাথে জড়িত শ্রমিকরা মাদক মুক্ত হেলে সমাজে অপরাধ অনেকটাই কমে যাবে। এমন ভাবনা থেকেই গাজীপুর মহানগরীর টঙ্গীর বিসিক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক, সিকিউরিটি, ড্রাইভার ও হেল্পারদের ডোপ টেস্টের মাধ্যমে বিসিক শিল্প নগরীকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত রাখার নিমিত্তে শিল্প মালিকদের সাথে গাজীপুর মহানহর পুলিশ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে জিএমপি ও টঙ্গী বিসিক শিল্পনগরী মালিক কল্যাণ সমিতি যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করে। টঙ্গীর টাম্পাকো ফয়েলস এর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক শিল্পনগরীর সভাপতি সৈয়দ তানভির হোসেন। অনুষ্ঠানে বিসিক শিল্পনগরী মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) ইলতুৎ মিশ, মাহবুব উজজামান, তানভীর খান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, টঙ্গি পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমসহ বিসিক শিল্পনগরীর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক-শ্রমিকসহ জিএমপির উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাগণ। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর পোশাক কারখানার শ্রমিক, সিকিউরিটি, ড্রাইভার ও হেল্পারদের ডোপ টেস্ট করানো হয়। অনুষ্ঠানে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, যে কোন বিপ্লব বা বড় কিছু করতে হলে কারো একার পক্ষে করা সম্ভব নয়। জনগণের সম্পৃক্ততা থাকলে সব কিছু অর্জন সম্ভব। এখানে শিল্প মালিকগণ চাইলে, তারা সহযোহিতা করলে শ্রমিকদের মাদক মুক্ত হিসাবে গড়ে তোলা সম্ভব। সুস্থ সমাজ গঠনে মাদক মুক্ত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

টঙ্গী বিসিক এলাকা মাদক মুক্ত করতে পুলিশের সহায়তায় ডোপ টেস্ট করতে সমঝোতা

প্রকাশিত : ০৯:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২