০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

গাজীপুর মহানগর যুবলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কম্বল বিতরণ

গাজীপুর মহানগর যুবলীগ কর্তৃক যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১০ জানুয়ারী সোমবার সকালে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা দোয়া মাহফিল ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরনের আয়োজন করা হয়। গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল এর সভাপতিত্বে আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলু, ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব আব্দুর রশিদ, যুবলীগ নেতা সুমন আহমেদ শান্ত বাবু, এস এম আলমগীর হোসেন ,আমিন উদ্দিন সরকার,তৌহিদুল ইসলাম দিপ প্রমুখ।অনুষ্ঠানের সঞ্চালনা করেন আবুল কালাম আজাদ মালম। যুবলীগ নেতা কামরুল হাসান সরকার রাসেল জাতির জনক বঙ্গবন্ধুর পাকিস্তান কারাগারের ২৯০ দিনের দুঃখ-কষ্ট-বেদনার মর্মান্তিক ঘটনা গুলো তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিকভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবেলা করে দেশ চালানোয় দৃষ্টান্ত স্থাপন করেছেন তা তুলে ধরেন। পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল করে পাঁচ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

ট্যাগ :
জনপ্রিয়

আমার ভাইকে বাঁচান’ সেলিম প্রধানের মুক্তির দাবিতে বোনের কান্না

গাজীপুর মহানগর যুবলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কম্বল বিতরণ

প্রকাশিত : ০৭:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩