০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কালিয়াকৈরে কভার্ডভ্যানের চাপায় ভ্যানচালক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে কভার্ডভ্যানের চাপায় মমিনুল হক (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সিপি কারখানার সামনের ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মমিনুল হক কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে মমিনুল হক তার ভ্যানটি নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সিপি কারখানার সামনের ইউটার্ন এলাকা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী কভার্ডভ্যান তার ভ্যানটিকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নাওজোর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে কভার্ডভ্যানের চাপায় ভ্যানচালক নিহত

প্রকাশিত : ০৫:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬