কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন সাহেবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা আক্তার।প্রধান আলোচক ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা জনাব জাহাঙ্গীর আলম মাস্টার।সন্ঞ্চালনা করেন হাসান মাস্টার। অনুষ্ঠানে হরিপুর-জরুইন গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব ইন্জি জয়নাল আবেদীন বলেন গত বৎসরের ন্যায় এবারও ১১ জানুয়ারি ২০২৩ বুধবার যদুপুর গ্রামে কম্বল বিতরণ করেছি এবং আগামী ২১ জানুয়ারি শনিবার আরাগ আনন্দপুর এবং বুড়িচং গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে। এভাবে বুড়িচং সদর ইউনিয়নের সাতটি গ্রামে (বুড়িচং, যদুপুর, আরাগ আনন্দপুর, জরুইন, জগতপুর ও পূর্ণমতি) মোট পনের শত কম্বল ও চাদর বিতরণ করা হবে।তিনি আরোও বলেন আমার পিতার নামে প্রতিষ্ঠিত হাজী ফজর আলী শিক্ষা বৃত্তি প্রকল্পের মাধ্যমে ২০১৬ সাল হতে বুড়িচং সদর ইউনিয়নের সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে যাচ্ছি।তাছাড়া বাল্যবিবাহ ,ইভটিজিং দূরীকরণ,সামাজিক শালিসি বৈঠক সৎ দক্ষতার সাথে সমাধান করে আসছি। আমি আমৃত্যু এ জনপদের কল্যাণকর কাজে সর্বদা নিজকে নিয়োজিত রাখবো।










