০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিজয়নগরে বিজিবির হাতে কোটি টাকার ভারতোয় পণ্য আটক

বর্ডার গার্ড বাংলাদেশ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে। এসময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে তা থেকে ৯ হাজার ৯৩৬ কেজি ভারতীয় ফুচকা ও ৩ হাজার ৮২০ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। এসময় পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও আটক করা হয়েছে। জব্দ করা পণ্য ও যানবাহনের আনুমানিক বাজার দর ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) উক্ত অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় গিয়ে আগে থেকে অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের চলাচল সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি করা করে। তল্লাশির এক পর্যায়ে পরে ভ্যানের ভেতর থেকে উপরোক্ত চোরাই মাল আটক করে জব্দ করা হয়। এসব পণ্য অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল বলে জানায় বিজিবি।

পাশাপাশি জব্দ করা পণ্য ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তারা জানায়। এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে তারা নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন বলেও জানান।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

রাজস্ব আদায়ে টিআইএনধারীদের বাড়ি বাড়ি এনবিআরের চিঠি

বিজয়নগরে বিজিবির হাতে কোটি টাকার ভারতোয় পণ্য আটক

প্রকাশিত : ০৫:৫১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬