ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ অপরাধ দমন সহ যেকোনো জিনিস হারিয়ে গেলে তা উদ্ধারে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। কোনো কিছু হারালে পাওয়া খুব কঠিন। তবে জেলা গোয়েন্দা পুলিশের কাছে ভুক্তভোগী কোনো ব্যক্তি আসলে তা গুরুত্ব সহকারে আমলে নেয়া হয়। ঠিক তেমনি গত তিনদিন আগে একজন যাত্রীর একটি বড় ব্যাগ হারিয়ে যায়। যাত্রী কাজী একরামুল হক ব্যাগটি পাবেন কিনা সন্দিহান ছিলেন। যার জিনিস তার কাছে সকল কিছুই গুরুত্বপূর্ণ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি জানার পর অভিযোগের ভিত্তিতে তার নির্দেশক্রমে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একরামুলের হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়েছে। ডিবির ওসি জানান, ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রীজ বাসস্ট্যান্ড এলাকায় গত ১৪ ডিসেম্বর যাত্রীর ব্যাগটি হারিয়ে যায় ।
যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিক তৎপরতা অবলম্বন করেন এএসআই তপু আহাম্মেদ এবং সিসি ফুটেজ এর সহায়তায় মঙ্গলবার (১৭ডিসেম্বর) ৩দিন পর হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধার করে যাত্রীকে ফেরত দেন। তখন খুশী হয়ে যাত্রী কাজী একরামুল হক জেলা ডিবি পুলিশ ও উদ্ধারকারী টিমকে কৃতজ্ঞতা জানান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















