০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ফরিদপুরে পার্কিং বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

ফরিদপুরে মধ্যরাতে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তের আগুনে ভেতরে ঘুমিয়ে থাকা চালক মো. কালা চান (৬০) মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামট মহল্লার ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালা চান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেন তারা। প্রায় ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বাসের চালক অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, একটি মোটরসাইকেলে করে ৩ জন এসে তাদের একজন বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি বলেন, বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালা চান অগ্নিদগ্ধ হননি। আগুন লাগার পর দ্রুত বাস থেকে বের হয়ে এলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

_Rs_

ট্যাগ :
জনপ্রিয়

ফরিদপুরে পার্কিং বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

প্রকাশিত : ০২:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬