০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আনন্দ আয়োজন, আলোচনা সভা, আবৃত্তি ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন-রেজি:নং-মৌল.০৩১ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ খায়রুল কবির, কার্যকরী সদস্য মাহবুব খান বাবুল, পাক্ষিক অপরাধ পত্রের সম্পাদক খ. ম. হারুনুর রশিদ ঢালী, দৈনিক ভোরের দর্পণের নবীনগর প্রতিনিধি দেলোয়ার হোসেন এবং দৈনিক বাংলার নবীনগর প্রতিনিধি জামাল হোসেন পান্না।

অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন সোহেল রানা ও সুজন সরকার। পরে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত : ০৪:৫৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬