০৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

রাসায়নিক অস্ত্র কনভেনশন’র সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন’র (বিএনএসিডব্লিউসি) ১৫তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের সম্মেলন কক্ষে এ সভা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

সভায় বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন।

আইএসপিআর জানায়, সভায় জাতীয় কর্তৃপক্ষের বর্তমান কর্মকান্ড ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে সভায় আলোচনা-পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহন করা হয়। বিশেষ করে রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন ২০০৬ জাতীয় পর্যায়ে আইনানুগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিধির খসড়া প্রণয়নের বিষয়ে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয়।

রাসায়নিক দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে সভায় বিশদ আলোচনা করা হয়। এছাড়া দেশের সব স্থল, সমুদ্র, নৌ ও বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক রাসায়নিক দ্রব্য বিশেষ করে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য শনাক্তকরণের জন্য বিদ্যমান রাসায়নিক ল্যাবরেটরির সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

এসময় কনভেনশন’র সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও সশস্ত্র বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

রাসায়নিক অস্ত্র কনভেনশন’র সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১১:৩৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯