০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কাপাসিয়ায় তাজউদ্দীন আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নেশা মুক্ত সমাজ চাই সুস্থ দেহে বাঁচতে চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাগরণ স্পোটিং ক্লাবের আয়োজনে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি রৌপ্যকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার বিকাল ৩টায় উত্তর খামের ঈদগাঁহ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা হয় । খেলায় অংশগ্রহণ করেন গোসিংগা ফুটবল একাদশ বনাম কপালেশ্বর ফুটবল একাদশ।

কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আ’লীগের সহ-সভাপতি এবং ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহীদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আইয়ুবুর রহমান সিকদার, ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম মোল্লা মতিন, ত্রিমোহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবিএম সাইফুল ইসলাম মোল্লা,ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোফাজ্জল হোসেন খান , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ মজিবুর রহমান, কাপাসিয়া ডিগ্রী কলেজ শাখার মাহমুদুল হাসান মামুন প্রমুখ। খেলায় ২-০ গোলে গোসিংগা ফুটবল একাদশকে পরাজিত করে কপালেশ্বর ফুটবল একাদশ বিজয়ী হন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কাপাসিয়ায় তাজউদ্দীন আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯