সিরাজগঞ্জে র্যাব ১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল রোড গোল চত্তরে মাইক্রোবাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামী জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী দক্ষিণপাড়া গ্রামের মৃত আল-মাহমুদ এর ছেলে আলমগীর হোসেন(৩৫),কে ৩ গ্রাম হেরোইন, ১ টি মোবাইলসেট ও ১ টি সিমকার্ড সহ হাতে নাতে অাটক করে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও আটকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















