১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

পাবনায় চিনিকলে আখ মাড়াই উদ্বোধন

৮২ হাজার টন আখ মাড়াই করে ৬ হাজার ৫৬০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে পাবনার ঈশ্বরদীর কালিকাপুরে চিনিকলে আখ মাড়াইয়ের কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে ডোঙায় আখ ফেলে চলতি মৌসুমের এই আখ মাড়াইয়ের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।

পাবনা সুগার মিলস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আবদুস সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাশক কবীর মাহমুদ বলেন, সরকার ভর্তুকি দিয়ে জনকল্যাণে রাষ্ট্রায়ত্ত চিনিকলে স্বাস্থ্যসম্মত চিনি উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছে। পাশাপাশি আখ চাষিদের স্বার্থ সংরক্ষণে ন্যায্যমূল্যে আখ ক্রয় এবং সময়মত আখের মূল্য পরিশোধ করছে।

তিনি আরও বলেন, এই চিনিকলে সহস্রাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। এ এজন্য লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের উচিৎ চিনিকলে আখ সরবরাহ করা।

এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদারসহ আরও অনেকে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

পাবনায় চিনিকলে আখ মাড়াই উদ্বোধন

প্রকাশিত : ০৯:১৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯