১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০

যাত্রীবাহী বাসের সঙ্গে অপর একটি বাসের সংঘর্ষে কুমিল্লায় আমেনা বেগম (৫০) নামে নারীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

নিহত আমেনা বেগম ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মদনপুর গ্রামের তবারক মোল্লার স্ত্রী।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালের দিকে ইউনিক পরিবহনের একটি বাস আমজাদের বাজার এলাকায় পৌঁছালে অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আমেনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। পাশাপাশি বাসে থাকা যাত্রীদের মধ্যে আরও অন্তত ১০ জন আহত হয়।

পরবর্তীকালে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক সড়ক দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০

প্রকাশিত : ০৯:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯