ঢাকার দোহারে সেলিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা গ্রামে শ্বশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সেলিনা ওই গ্রামের মেহেদীর স্ত্রী বলে জানা গেছে।
দোহার থানাধীন মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহ আলম জানান, খবর পেয়ে বাহ্রা গ্রামে শ্বশুর বাড়ি থেকে গৃহবধূ সেলিনার মরদেহ উদ্ধার কর। তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বশুর বাড়ির লোকজনই সেলিনাকে হত্যা করেছে বলে নিহতের স্বজনদের দাবি। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে সেলিনার স্বামী পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেলিনার স্বামীই এ হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিজনেস বাংলাদেশ/কবির




















