০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

৪৩ বছর পর কিউবায় প্রথম প্রধানমন্ত্রী ম্যানুয়েল ক্রুজ

৪৩ বছর পর কিউবার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির পর্যটনমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ। শনিবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান মারেরো। এই নিয়োগ দেন কিউবার রাষ্ট্রপতি মিগেল দিয়া ক্যানেল। খবর বিবিসি’র।

চলতি বছরের শেষ সংসদ অধিবেশনে ৫৯৪ জন ডেপুটির অনুমোদনে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।

৫৬ বছর বয়সী ম্যানুয়েল মারেরো বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা কিছু দায়িত্ব নেবেন। তিনি কিউবার পর্যটনমন্ত্রী হিসেবে কাজ করেছেন প্রায় ১৬ বছর। ২০০৪ সালে ক্যাস্ত্রো তাকে পর্যটনমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এবার আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

উল্লেখ্য, ১৯৭৬ সালে কিউবার প্রধান নেতা ফিদেল ক্যাস্ত্রো ‘প্রধানমন্ত্রী’ পদটি বিলুপ্ত ঘোষণা করেন। চলতি বছর নতুন সংবিধান অনুযায়ী পদটি পুনরায় চালু করা হয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

৪৩ বছর পর কিউবায় প্রথম প্রধানমন্ত্রী ম্যানুয়েল ক্রুজ

প্রকাশিত : ০২:১৮:২১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯