খাগড়াছড়ির মহালছড়ির দুর্গম কলাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ একর গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে মহালছড়ির বিজিতলা সাব জোন কমান্ডার মেজর আসিফ ইকবালের নেতৃত্বে পেট্রোল টিম ৪ কোটি টাকা মূল্যের প্রায় ৩ একর গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে।
এ সময় গাঁজা চাষ করার অপরাধে অমল বিকাশ চাকমা ও টুলু চাকমা নামে দুই সহোদরকে আটক করা হয়।
নিরাপত্তা বাহিনী জানায়, দুর্গম পাহাড়ি এলাকায় লোকচুক্ষুর অন্তরালে দীর্ঘদিন ধরে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ স্থানীয় গ্রাম বাসিন্দাদের দিয়ে নিষিদ্ধ গাঁজা চাষ করাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে কলাবুনিয়া এলাকায় সেনা অভিযানে প্রায় ১৫ শ গাঁজা গাছ পুড়িয়ে
দেয়।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর জানান, আটক দুই গাঁজা চাষির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।
বিজনেস বাংলাদেশ/কবির




















