০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

শুভ জন্মদিন লিজা

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ০৮:২৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
  • 367

সানিয়া সুলতানা লিজার জন্মদিন আজ। তিনি ২০০৮ সালে সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় প্রথম হন।

গানের ভূবনে যাত্রা শুরু প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন সময়ে এক শিক্ষিকার উৎসাহে। লিজা তখন পড়তেন গৌরীপুর পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের শিক্ষিকা রাবেয়া খানমের পরামর্শে বাবা তাকে ভর্তি করে দিলেন ‘গৌরীপুর সঙ্গীত নিকেতন’-এ। এখানে তিনি বছর তিনেক উচ্চাঙ্গ, পল্লী আর আধুনিক গান শিখেছিলেন।

তারপর লিজা গান শিখেছেন ময়মনসিংহ শিল্পকলা একাডেমীর শিক্ষক আনোয়ার হোসেন আনুর কাছে। এই ওস্তাদজী তাকে শিখিয়েছেন ক্ল্যাসিক্যাল, আধুনিক গান। মিডিয়াতে তিনি যাত্রা শুরু করেন নতুন কুঁড়ি (২০০৪)- এ অংশগ্রহণের মাধ্যমে। সানিয়া সুলতানা লিজার জন্মদিনে বিজনেস বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা রহিল ।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

শুভ জন্মদিন লিজা

প্রকাশিত : ০৮:২৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯