০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

‘রক্তজবা’য় বীরাঙ্গনা মম

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১১:২১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
  • 114

‘রক্তজবা’য় জাকিয়া বারী মম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারিয়েছেন অনেক নারী। তাদের অনেকেই হারিয়ে গেছেন লোকচক্ষুর অন্তরালে। তেমনই এক তরুণীর চরিত্রে অভিনয় করলেন জাকিয়া বারী মম। ‘রক্তজবা’ নামের নাটকে তাকে দেখা যাবে জবার ভূমিকায়।

মুক্তিযুদ্ধ নিয়ে গল্প ‘রক্তজবা’ অবলম্বনে নাটকটি রচনা করেছেন সাংবাদিক-লেখক নাজমুল হক তপন। তিনি বিজনেস বাংলাদেশকে জানান, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের নির্যাতনের শিকার এক তরুণীর গল্প বলেছি আমরা। দেশ স্বাধীন হওয়ার পর একমাত্র সন্তানকে আর ফিরে পাননি জবার মা-বাবা।’

মম জানিয়েছেন, নাটকটিতে আমাকে দুটি ভিন্ন বয়সের সাজে পাবেন দর্শকরা। এর মধ্যে বয়স্কা নারীকে ফুটিয়ে তোলা ছিল তার জন্য চ্যালেঞ্জ। স্বাভাবিকভাবে পাকা চুলের সাজ নিতে হয়েছে তাকে।

‘রক্তজবা’য় মম’র সঙ্গে আবু হুরায়রা তানভীর‘রক্তজবা’য় মমর সঙ্গে আছেন ‘গহীন বালুচর’ তারকা আবু হুরায়রা তানভীর। এটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম।

গত ২০ ও ২১ ডিসেম্বর মানিকগঞ্জের একটি গ্রামে ‘রক্তজবা’র দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হওয়ার কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

‘রক্তজবা’য় বীরাঙ্গনা মম

প্রকাশিত : ১১:২১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯