০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

বছরের শেষ শুক্রবারে বাংলাদেশেও ‘রবিবার’

প্ল্যাটফর্মে বসে আছেন জয়া আহসান। মাত্রই ট্রেন ছাড়লো, ভেতরে প্রসেনজিৎ। তিনি একদম ভালো নেই, কিন্তু কেন? টানটান উত্তেজনা, সাসপেন্স। এ সব নিয়ে নির্মিত অতনু ঘোষের নতুন সিনেমা ‘রবিবার’। মুখ্য ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসান। বছরের শেষ শুক্রবার বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এই প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসানকে। আদতে রোম্যান্টিক থ্রিলার চলচ্চিত্র ‘রবিবার’। তাদের দুজনের অতীত নিয়েই সিনেমা। হঠাৎ এক রবিবার দেখা হয় দুই চরিত্রের। তার পরই বদলে যায় অনেক কিছু। প্রসেনজিতের চরিত্রের নাম অমিতাভ এবং জয়ার চরিত্রের নাম সায়নী।

জয়া-প্রসেনজিৎ সিনেমাটির প্রচারণায় কলকাতায় ব্যস্ত সময় পার করছেন। কলকাতার সঙ্গে একই দিনে বাংলাদেশেও ‘রবিবার’ মুক্তি দেয়ার জোর প্রস্তুতি নিচ্ছেন অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট।

এর মধ্যে হাতে পেয়েছেন ছবির পোস্টার-ট্রেলার। রোববার সেন্সর বোর্ডেও জমা দিয়েছেন ছবি। আমদানিকারক প্রতিষ্ঠানের কর্ণধার অনন্য মামুন বলেন, প্রেক্ষাগৃহ মালিকরা আগ্রহ দেখিয়েছেন বলেই আমি সাহস করেছি ছবিটি আমদানি করতে। সব ঠিক থাকলে ২৭ ডিসেম্বরই বাংলাদেশেও মুক্তি পাবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

রাজারবাগে ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

বছরের শেষ শুক্রবারে বাংলাদেশেও ‘রবিবার’

প্রকাশিত : ১২:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯