০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

২৫-২৭ ডিসেম্বর সারাদেশে বৃষ্টিপাতের আশঙ্কা

শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমলেও দেশজুড়ে এখনো হাঁড়কাপানো শীতে বিপর্যস্ত জনজীবন। তীব্র ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। কনকনে ঠাণ্ডা উপেক্ষা করেই যেতে হচ্ছে কাজে। ফসলের ক্ষতি নিয়েও আছে দুশ্চিন্তা। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

এরমধ্যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর কাউসার পারভীন বলেছেন- ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এর মধ্যে বিশেষ করে, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, খুলনা ও বরিশাল অঞ্চলে বৃষ্টি হতে পারে। এদিকে জানুয়ারিতে আরেকটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

আধুনিক যুগে কমছে বই পড়ার অভ্যাস, নওগাঁ পুলিশ লাইনে ‘বাতিঘর’ লাইব্রেরির যাত্রা

২৫-২৭ ডিসেম্বর সারাদেশে বৃষ্টিপাতের আশঙ্কা

প্রকাশিত : ০২:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯