১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জয়া আহসান ও স্পর্শিয়া দুদিকে দুজন

দুদিকে দুজন। একজন যাচ্ছেন কলকাতায় আরেকজন আসছেন বাংলাদেশ। বলছি নন্দিত অভিনেত্রী জয়া আহসান ও সময়ের আলোচিত অভিনেত্রী স্পর্শিয়ার কথা। নতুন বছরের প্রথম সপ্তাহে আমদানি হিসেবে বাংলাদেশে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘রবিবার’। মুভিটি বাংলাদেশে মুক্তি দিচ্ছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। যেখানে জয়ার বিপরীতে অভিনয় করেছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ।

অন্যদিকে ‘রবিবার’ সিনেমার বিনিময়ে কলকাতায় যাচ্ছে অর্চিতা স্পর্শিয়া অভিনীত বাংলাদেশি সিনেমা ‘আবার বসন্ত’। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন তারিক আনাম খান।

আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে নির্মাতা অনন্য মামুন জানান, বাংলাদেশে ‘রবিবার’ মুক্তির জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। সেখানে আমলাতান্ত্রিক কিছু জটিলতা থাকে। সবকিছু কাটিয়ে গত বৃহস্পতিবার অনুমতি পেয়েছি। চলতি সপ্তাহে ‘রবিবার’ সেন্সরে জমা পড়তে পারে এবং ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘রবিবার’।

পরের সপ্তাহেই অর্থাৎ ৩ জানুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাই। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার কলকাতায় এবং পরের সপ্তাহেই এ দেশে চলবে ‘রবিবার’।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

জয়া আহসান ও স্পর্শিয়া দুদিকে দুজন

প্রকাশিত : ০৪:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯