০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সাভারে ৭ তলার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • সাভার (ঢাকা):
  • প্রকাশিত : ০৪:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
  • 115

সাভারের কলমা এলাকায় একটি পোশাক কারখানার ৭ তলার ছাদ থেকে পড়ে ফাহিমা খাতুন (২৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কলমার চেয়ারম্যানবাড়ীর পাশে অবস্থিত স্ট্যান্ডার গ্রুপের কাজিপুরী ফ্যাশন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহিমা পাবনা জেলা সদরের সাঁথিয়া থানার বাসিন্দা। তিনি সাভারের ডেইরি ফ্রার্ম এলাকার একটি বাসায় থেকে ওই কারখানার অপারেটর হিসেবে কাজ করতেন।

শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলামিন জানান, একজন শ্রমিক সাভারের কলমায় একটি পোশাক কারখানার ছাদ থেকে পড়ে গেছে এমন খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি। এসে শুনি নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত্যুর ব্যাপারে তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষ বলছেন ফাহিমা নিজেই ছাদ থেকে লাফ দিয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা রেদুয়ান বাংলানিউজকে বলেন, ফাহিমা কয়েকদিন ছুটিতে ছিলেন। ছুটি শেষে আজ কারখানায় আসেন। ১১টার দিকে ছাদে গিয়ে হঠাৎ লাফ দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷

বিজনেস বাংলাদেশ/কবির

ট্যাগ :
জনপ্রিয়

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

সাভারে ৭ তলার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০৪:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯