১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মান্দায় পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

নওগাঁর মান্দায় পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হয়েছে। ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প প্রথম পর্যায়ের আওতায় সারা দেশের ন্যায় নওগাঁতেও আজ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে নওগাঁর মান্দা উপজেলার সতীহাট বাজার এলাকার সতীহাট-পাঁঠাকাটা খালের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পানি উন্নয়ন বোর্ড এ উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার জানান, মান্দার পাঠাকাটা থেকে সতিহাট পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে পানি উন্নয়ন বোর্ডের একটি খাল রয়েছে। এ খালের দু’ধার দখল করে গড়ে তোলা হয়েছে শতাধিক অবৈধ স্থাপনা। উচ্ছেদের প্রথমদিন সতীহাট এলাকায় ৪৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে পুরো খালটি দখলমুক্ত করা হবে।

মান্দার সহকারী কমিশনার (ভূমি) এস.এম হাবিবুল হাসান, মান্দার সতীহাট পাঠাকাটা খালে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের কার্যক্রম চলছে। সতীহাট থেকে পাঠাকাটা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার খালের পানির প্রবাহ স্বাভাবিক রাখা, প্রাকৃতিক ভারসাম্য এবং জীববৈচিত্র রক্ষা এর অন্যতম কারন। এলাকাবাসীর দীর্ঘ দিনের এই দাবী পূরনে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড একসাথে কাজ করছে।

উচ্ছেদ অভিযানের সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, মান্দার সহকারী কমিশনার (ভূমি) এস.এম হাবিবুল হাসান, মান্দা থানার উপপরির্দশক নজরুল ইসলাম গনেশপুর মৈনম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস.এম এনামূল হক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিল।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

মান্দায় পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

প্রকাশিত : ১০:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯