০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন পর্যবেক্ষকদের আবেদনের নির্দেশ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিভিন্ন পর্যবেক্ষক সংস্থাকে ৩১ ডিসেম্বরের মধ্যে অবেদন করতে হবে। এই সময়ের মধ্যে কোনো সংস্থা আবেদন না করলে তারা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন না।

সোমবার (২৩ ডিসেম্বর) ইসি পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ইসরাইল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০১৭ এর ৭ এর (ক)ধারা মতে, নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাকে কোন নির্বাচনী এলাকা বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখ করে ইসি সচিব বরাবর আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২২ ডিসেম্বর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ফলে তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পযন্ত স্থানীয় পর্যবেক্ষক মোতায়েনের জন্য আবেদন করা যাবে। তবে নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না।

উল্লেথ্য গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর দক্ষিণ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই সিটিতেই সবগুলো কেন্দ্রে ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে। দুই সিটি নির্বাচনে ভোট গ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত।

দুই সিটির বর্তমান মেয়ররা এই নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের নিজ নিজ পদ থেকে পদত্যাগ করতে হবে। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীরা ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন পর্যবেক্ষকদের আবেদনের নির্দেশ

প্রকাশিত : ১০:২১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯