০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

চলতি বছরের প্রথম শৈত্যপ্রবাহ শেষ হয়েছে। তবে এর প্রভাবে এখনও তীব্র শীতে কাঁপছে দেশ। সদ্য সমাপ্ত এই শৈত্যপ্রবাহ ছিল মৃদু ধরনের। আগামী শুক্রবার ও শনিবার আরও একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, চলতি মাসের আগামী বুধবার ও বৃহস্পতিবার সারা দেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তখন আবারো দেশের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং আগামী শুক্রবার ও শনিবার আরও একটি মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এটি দুই থেকে তিনদিন অব্যাহত থাকবে।

ডিসেম্বরের চেয়েও তুলনামূলকভাবে প্রভাবশালী শৈত্যপ্রবাহ আসতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে। এ সময় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে।

উল্লেখ্য, দেশের উত্তর-দক্ষিণাঞ্চলসহ সারা দেশে গত বুধবার রাত থেকে শীতের দাপট শুরু হয়। দক্ষিণাঞ্চলের জেলা ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, খুলনা ও যশোর এবং উত্তরের জেলা চুয়াডাঙ্গা, ও রাজশাহীতে তীব্র শীতের বেশ প্রভাব ছিল।

ওই অঞ্চলে মৌসুমের প্রথম মৃদু শৈত্য প্রবাহ বয়ে গেছে। রোববার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

প্রকাশিত : ১০:৫১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯