কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় ট্রলি ছিটকে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার ছাতিয়ান ইউনিয়নের বেশিনগর গ্রামের আজগর আলীর ছেলে কাওছার (৩৫) ও একই এলাকার মহিবুল (৪০)। নিহতরা ওই ট্রলির চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে রাজশাহীগামী কপোতক্ষ আন্তঃনগর ট্রেনটি কাটদহচর রেল ক্রসিং অতিক্রমের সময় একটি ট্রলি রেললাইন পার হতে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রলিটি ছিটকে পড়ে। এতে ট্রলিতে থাকা কাওছার ও মহিবুল ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রেনে কাটা পড়ে তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোড়াদহ জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান





















