০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

বছর শেষে গঙ্গা পারে ব্যস্ত জয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১০:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
  • 120

বছর শেষ হতে চললো তবুও ব্যস্ততা কমেনি দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। বর্তমানে এ অভিনেত্রী অবস্থান করছেন গঙ্গা নদীরে তীরে অবস্থিত ভারতের কলকাতা শহরে। কারণ পশ্চিমবঙ্গে ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত অতনু ঘোষ পরিচালিত ছবি ‘রবিবার’। আর এ ছবির প্রচারণায় কলকাতায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

এরই মধ্যে কলকাতার বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার সঙ্গে কথা বলেছেন জয়া। ফেসবুক লাইভেও ছবিটি প্রসঙ্গে কথা বলেছেন তিনি। প্রচারণায় সঙ্গী হিসেবে আছেন এ ছবির আরেক অভিনয়শিল্পী প্রসেনজিৎ। এ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো পর্দায় অভিনয় করলেন জয়া ও প্রসেনজিৎ।

ছবিটি ‘রবিবারের সারা দিনের গল্প’ নিয়ে। দুই বন্ধুর দীর্ঘদিন পর এক রোববারে দেখা হওয়াকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে। যেখানে অমিতাভের ভূমিকায় প্রসেনজিৎ ও শায়নীর ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান।

জয়া জানান, ছবিটি মুক্তির দিন সন্ধ্যায় কলকাতার নন্দন মিলনায়তনে প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। এর আগে প্রচারণায় অংশ নিচ্ছি। সবাই যেন ছবিটি প্রেক্ষাগৃহে এসে দেখেন, সেই বার্তাটাই পৌঁছে দিচ্ছি।

এদিকে, ছবিটি বাংলাদেশেও ‘রবিবার’ মুক্তি দেয়ার জোর প্রস্তুতি নিচ্ছেন অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। রোববার সেন্সর বোর্ডেও জমা দিয়েছেন ছবিটি। আমদানিকারক প্রতিষ্ঠানের কর্ণধার অনন্য মামুন বলেন, প্রেক্ষাগৃহ মালিকরা আগ্রহ দেখিয়েছেন বলেই আমি সাহস করেছি ছবিটি আমদানি করতে। ৩ জানুয়ারি বাংলাদেশেও মুক্তির দেয়ার প্রক্রিয়া চলছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবক গ্রেপ্তার

বছর শেষে গঙ্গা পারে ব্যস্ত জয়া

প্রকাশিত : ১০:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯