পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুনামগঞ্জ তথা দেশের উন্নয়নে কাজ করতে চাই। দুর্নীতি রোধ করতে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত আছে। দুর্নীতির বিরুদ্ধে আইন রয়েছে, কিন্তু সেই আইনের ফাঁক দিয়ে অনেক অপরাধী বের হয়ে যায়। আমরা প্রকল্প নেয়ার আগে অনেক যাচাই-বাছাই করি।
কিন্তু বেশি যাচাই-বাছাই করতে গেলে আবার অনেক সময় নষ্ট হয়ে যায়। তিনি আরো বলেন, হাওরের উপর দিয়ে সুনামগঞ্জ থেকে নেত্রকোনা উড়াল সড়ক যোগাযোগ হবে। সে জন্য আমাদের ৫ থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন। হাওরের প্রায় ১৩ কিলোমিটার উড়াল সড়ক করা হবে। এটি বাস্তবায়নে একটু সময় লাগবে। আমি সুনামগঞ্জের উন্নয়নে কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়সহ নানান প্রকল্প হাতে রয়েছে।
সুনামগঞ্জ জেলা সদরের সাথে রেল যোগাযোগ খুবই দ্রুত সময়ের হবে। আমি আশা রাখি এই সরকারের আমলেই সুনামগঞ্জে রেল লাইনের কার্যক্রম অনুমোধন করে যেতে পারবো। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমার কাছে কোনও বৈষম্য নেই, আমি উ”চ শিক্ষিত নিজেকে দাবি না করলেও কিছু পড়াশোনা করেছি। যারা পড়াশোনা করে তাদের মধ্যে কোনও বৈষম্য বলে কিছু থাকে না। আমি সুনামগঞ্জকে যে ভাবে পঞ্চগড়কে একই ভাবে দেখি। আমি চাই দেশের উন্নয়ন হোক। সকল মানুষ সুখে শান্তিতে থাকুক।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নব-নির্মিত কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী’র সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, দণি সুনামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।
আলোচনা সভার পূর্বে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান নব নির্মিত সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন এবং পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে ফুল দিয়ে বরণ করেন রিপোর্টার্স ইউনিটির নেতৃব”ন্দরা।




















