১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রি‌জিয়‌নের আওতাধিন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ এবং ইফতার সামগ্রী বিতরণ করেছেন মাটিরাঙ্গা সেনা জোন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের উদ্যােগে নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে মাটিরাঙ্গা জোনের আওতাধীন অর্ধশতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যত্রুমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো: মাসুদ খাঁন পিএসসি ।

এছাড়াও মাটিরাঙ্গা থিয়েটারে সংগীত শিক্ষা সামগ্রী বিতরণ, পৌরসভার কাঠাল বাগান এলাকায় অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক এলাহী রিজভী ও গুইমারা রিজিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সুমাইয়া আক্তার প্রায় দুই শতাধিক পাহাড়ি বাঙ্গালী নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।

এসময় মাটিরাঙ্গা জোনের এডজুটেন্ট অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফি সহ উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্নেল মাসুদ খাঁন পিএসসি বলেন,পবিত্র রমজান আত্মসংযম ও ত্যাগের মাস। আমাদের আশেপাশে যারা সুবিধাবঞ্চিত রয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ক্ষুদ্র প্রয়াস দুর্গম পাহাড়ের অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে বলে আমরা বিশ্বাস করি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির বিটু

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

প্রকাশিত : ০৯:৪৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬