১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় বাইক থেকে পড়ে নারীর মৃত্যু

কুষ্টিয়ায় মোটরসাইকেল থেকে পড়ে মরিয়ম খাতুন নামে ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার স্বামী আব্দুর রশীদ শেখ। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের লাহিনীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ওই দম্পতির বাড়ি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের সাঁওতা এলাকায়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের লিডার আব্দুল মান্নান জানান, রাতে আব্দুর রশীদ তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। লাহিনীপাড়া এলাকায় যাওয়ার পর বাইকের নিয়ন্ত্রণ হারালে দুইজনই বাইকসহ রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মরিয়ম মারা যান। আহত হন আব্দুর রশীদ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে ।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

কুষ্টিয়ায় বাইক থেকে পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত : ০৪:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯