পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপিসহ কয়েকটি দল ক্ষমতায় থাকলেও দেশে স্বার্ভিক উন্নয়নে কোনো কাজ করেনি। দেশের দৃশ্যমান উন্নয়নের জন্য কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
সারাদেশে গ্রামে গ্রামে বিদ্যুৎ দিয়েছেন আওয়ামীলীগ সরকার। আমাদের সরকার গরীব মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের প্রতি অনুরোধ মন থেকে হিংসা বিভেদ ভুলে যারা দেশের উন্নয়নে কাজ করে আপনারা এই সরকারকে সহযোগিতা করুণ তাহলে দেশের উন্নয়ন হবে।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের ভুরাখালী গ্রামের নলুয়ার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মান কাজ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, যারা পাকিস্থানীদেরকে ভালবাসে তাদেরকে বলছি বাংলাদেশ আর পাকিস্থান হবে না। বাংলাদেশ বাংলাদেশও থাকবে। ধর্মের নাম ব্যবহার করে কাজ হবে না। তারা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে দেশের জন্য বদনাম আনে। এদের কাছ থেকে দূরে থাকতে হবে। তারা স্বাধীনতা বিরুধী। এ দেশকে স্বাধীন বাংলাদেশ চায় না। দেশের উন্নয়নে বাঁধা সৃষ্টি করছে। মন্ত্রী নলুয়া হাওরের পোল্ডার-১ এর আওতাধীন বেড়িবাঁধের ৭, ও ৮ নম্বর প্রকল্পের উদ্বোধন করেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও তথ্য সেবা কেন্দ্রে কর্তকর্তা লুফিয়া জান্নাতের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল নবী, সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
পরে পরে তিনি জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের আয়োজনে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শত কোটি টাকার উন্নয়ন প্রকল্পের আওতাধীন হত দরিদ্র সাতশত পরিবারের মধ্যে গভীর নলকূপের টোকেন ও তিনশত পরিবারের মধ্যে পাকা ল্যাট্রিন বিতরণ করেন।
এছাড়াও তিনি জগন্নাথপুর আর্টস্কুলের অধ্যক্ষ চিত্রশিল্পী প্রয়াত প্রণব বনিকের প্রয়ানে ম্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, এবার জগন্নাথপুরে ৪৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (সিআইসি) গঠনের মাধ্যমে ৪২.৩১০ কিলোমিটার কাজ হবে। এতে বরাদ্দ পাওয়া গেছে তিন কোটি টাকা।
জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী হাসান গাজী জানান, প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে গতকাল দুইটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। পর্যাক্রমে সব প্রকল্পের কাজ শুরু হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছি।
বিজনেস বাংলাদেশ/ইমরান






















