১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ইমরান- পলকের গানে অপূর্ব-তিশা (ভিডিও)

ইমরান মাহমুদুল ও পলক মুচ্ছাল্লেনের গানে মডেল হলেন দুই তারকা শিল্পী অপূর্ব ও তানজিন তিশা । গানের শিরোনাম ‘কেন এতো ভাবছো’ । গানটিও লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল।

শনিবার (২৮ ডিসেম্বর) গানটির একটি এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ পেয়েছে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। যেখানে গানটির গল্পের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি অপূর্ব ও তানজিন তিশাকে। এটি নির্মাণ করেছেন মহিদুল মহিম।

নটি প্রকাশ প্রসঙ্গে এর সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল বলেন, ‘‘বলিউডের পলক মুচ্ছালকে নিয়ে গান করার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম! কারণ সে আমার অনেক প্রিয় একজন শিল্পী। তাছাড়া এর আগে সে বাংলাদেশের জন্য কোনও গান করেনি। জুলফিকার রাসেল ভাইয়ার গীতিকবিতা এবং উদ্যোগেই এটি সম্ভব হয়েছে। আমরা তিনজনে একসঙ্গে বেশ ক’টি গান করেছি। যারমধ্যে ‘আমার ইচ্ছে কোথায়’ ও ‘সবাই চলে যাবে’ দারুণ প্রশংসা পেয়েছে। আমার বিশ্বাস এই গানটিও সবাইকে মুগ্ধ করবে।’’

বলিউডের ‘আশিকি-টু’ ছবির ‘চাহু ম্যায় ইয়া না’ এবং ‘মেরি আশিকি’, ‘খামোশিয়া’ ছবির ‘বাতে ইয়ে কাভি না’, ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শিরোনাম গানসহ এমন অনেক জনপ্রিয় গানের গায়িকা পলক মুচ্ছাল।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নিউইয়র্কে ফিফার বিশেষ আয়োজনে তারার মেলা

ইমরান- পলকের গানে অপূর্ব-তিশা (ভিডিও)

প্রকাশিত : ০৪:৩১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯