০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার: আইজিপি

‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’-এই শ্লোগানকে ধারণ করে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। শনিবার সকালে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাদক, জঙ্গি, সন্ত্রাস ও যৌন হয়রানির বিরুদ্ধে কাজ করার আহবান জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের ইমেজ বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। থানা হবে মানুষের আশ্রয়স্থল। ভূক্তভোগীরা সর্বপ্রথম সাহায্যের জন্য থানায় আসেন। থানার কর্মকর্তাদের মানসিকতা, আচরণ ও ব্যবহার সর্বোত্তম হতে হবে। আমরা জনগণের পুলিশ হতে চাই, মানবিক পুলিশ হতে চাই।’

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সকলে একটি পরিবার, এর মধ্যে কোনো ভোদাভেদ নেই। পুলিশে চাকরির ক্ষেত্রে পুলিশের সন্তানদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

তিনি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির ফান্ডে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে ৫০ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।

সভাপতির বক্তব্যে প্রাক্তন আইজিপি ও সমিতির সভাপতি মোঃ আবদুর রউফ বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের জন্য চিকিৎসা ফান্ড ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য শিক্ষাবৃত্তি ফান্ড করা হয়েছে। এক্ষেত্রে বর্তমান আইজিপিসহ কর্মরত পুলিশ কর্মকর্তরা অনেক সহায়তা করেছেন।

১৯৮২ সালের ১৬ অক্টোবর বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি যাত্রা শুরু করে। বর্তমানে এই সমিতির সদস্য ৮৩৯ জন। দেশের বিভিন্ন জেলায় ১৪টি শাখা অফিস থেকে এই সমিতি তাদের কার্যক্রম চালাচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির পক্ষ থেকে সমিতির পাঁচজন বয়োজ্যেষ্ঠ সদস্যকে সম্মাননা তুলে দেন আইজিপি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অভিনেতা এরিক ডেন মারা গেছেন

মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার: আইজিপি

প্রকাশিত : ০৬:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯