০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

প্রেমিক প্রেমিকা একসঙ্গে বিষপান

কিশোর প্রেমিকযুগলের বিয়েতে আপত্তি ছিলো উভয় পরিবারের। এতে হতাশ প্রেমিক যুগল একই সঙ্গে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। শুক্রবার ( ২৭ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার সোনাকাটা ইউনিয়নের লালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে একাদশ শ্রেণির ছাত্র আবুল কাশেমের (১৫) সঙ্গে লালুপাড়া গ্রামের নান্না মিয়ার মেয়ে নবম শ্রোণীর ছাত্রী নাদিরার (১৪) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

এই সম্পর্কের বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হয়। কিন্তু কোনো পরিবারই তাদের বিয়ে দিতে রাজি হয়নি। শুক্রবার রাতে কাশেম প্রেমিকা নাদিরার বাড়িতে বিষের বোতল নিয়ে হাজির হয়। এরপর নাদিরাকে বিয়ের প্রস্তাব দেয়।এতে নাদিরার পরিবার রাজি না হওয়ায় সেখানেই কাশেম ও নাদিরা একই সঙ্গে বিষ পান করে। পরে তাদের দুইজনকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কাশেমের অবস্থা সংকটাপন্ন হলে তাকে পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। নাদিরা আমতলী হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে কাশেমের বোন শাহনাজ পারভীন বলেন, নাদিরার সঙ্গে আমার ভাইয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে আসছে। এই সম্পর্ক দুই পরিবারের কেউ মেনে নেয়নি। পরে দুইজনেরই একত্রে বিষ পান করেছে। তাদের দুইজনকেই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।নাদিরার ভগ্নিপতি সাবেক ইউপি সদস্য শাহজালাল জানান, দু’জনেরই চিকিৎসা চলছে। সুস্থ হলে পারিবারিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা বলেন, প্রেমিক কাশেমকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে এবং প্রেমিকা নাদিরার এখানেই চিকিৎসা চলছে। প্রেমিক যুগলের বিষপানের ঘটনায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

প্রেমিক প্রেমিকা একসঙ্গে বিষপান

প্রকাশিত : ০৬:৩৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯