০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বছরের সেরা জুটি শাকিব-বুবলী  

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৭:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
  • 131

ফিল্মের মন্দার বাজারে খুব ভালো ব্যবসা করেছে শাকিব খান ও বুবলী জুটির ‘পাসওয়ার্ড’। এ বছর মোট মুক্তি পেয়েছে ৫৪টি সিনেমা। এর মধ্যে কিছু সিনেমা আলোচনায় আসলেও ব্যবসা সফলতার মুখ দেখেছে দু-একটি। শুধু ব্যতিক্রম হয়েছে শাকিবের বেলায়। রোজার ঈদে মুক্তি পাওয়া এই জুটির ‘পাসওয়ার্ড’ সিনেমাটি দারুণ ব্যবসা করেছে।
প্রযোজক-পরিবেশক সমিতি, হল মালিক ও চলচ্চিত্রবোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে এমন তথ্য।

প্রযোজক ইকবাল হাসান জয় বলেন, সিনেমার ব্যবসার কথা চিন্তা করলেই শাকিব ও বুবলীর কথা প্রথমেই চলে আসে। এই জুটির ‘পাসওয়ার্ড’ সিনেমা সুপার ব্যবসা করেছে। আগামী দিনগুলোও থাকবে এই জুটির দখলে।

ব্যবসা সফলতার দিক দিয়ে দ্বিতীয়তে রয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’। দেশপ্রেমের এই সিনেমার নায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলী। এই সিনেমাটিও ভালো ব্যবসা করেছে। চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন আগামী বছরও থাকবে শাকিব ও বুবলীর দখলে।

সময়ের সেরা এই জুটির নতুন বছরে আসছে গুণী নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমা। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বুবলী। এর আগে শাকিবের বিপরীতে ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, মুভিগুলোতে অভিনয় করেছেন বুবলী।

সব সিনেমাই ব্যবসা সফলতা পেয়েছে। সামনে শাকিব খানের বিপরীতে ‘একটু প্রেম দরকার’ সিনেমাতেও দেখা যাবে বুবলীকে। বর্তমানে এটি মুক্তির অপেক্ষায়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর

বছরের সেরা জুটি শাকিব-বুবলী  

প্রকাশিত : ০৭:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯