০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

‘মানিকের লাল কাঁকড়া’ ফেরদৌস-সাবা

নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নন্দিত নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। আর এ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় দুই তারকা ফেরদৌস ও সোহানা সাবা। সিনেমার নাম ‘মানিকের লাল কাঁকড়া’। এটি আফজাল হোসেনের নির্মাণে প্রথম পূর্ণদৈঘ্য চলচ্চিত্র। ‘মানিকের লাল কাঁকড়া’ চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার মাসুম রেজা।

প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনি নিয়ে লেখা কবি ও ছড়াকার আনজীর লিটনের কিশোর উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হবে বলে জানা গেছে।

ফেরদৌস বলেন, ‘মুভিতে আমি একজন লেখকের চরিত্রে অভিনয় করছি। নাম এখনই বলতে চাই না। আমার সহশিল্পী হিসেবে থাকবে সোহানা সাবা। আশা করি, দারুণ কিছু হতে যাচ্ছে।’
অভিনেত্রী সাবা বলেন, ‘খুবই সুন্দর একটি গল্প। আগামীকাল থেকে ঢাকায় শুরু হচ্ছে শুটিং। যেহেতু আফজাল ভাইয়ের কাজ সঙ্গে মাসুম রেজা ভাই আছেন খুব ভালো কিছুই হবে ইনশাল্লাহ।’

অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন জানান, চলচ্চিত্রটি ঘিরে বেশ কিছু চমক থাকছে। কিছু কাজ করে আনুষ্ঠানিকভাবে খুব শিগগিরই এর ঘোষণা দেয়া হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

‘মানিকের লাল কাঁকড়া’ ফেরদৌস-সাবা

প্রকাশিত : ০৭:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯