০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাতে দরিদ্র শীতার্তদের পাশে জেলা প্রশাসক ফারহানা

নরসিংদীতে বিভিন্ন হাসপাতাল, এতিমখানা, রেল স্টেশনসহ শহরের ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে রাতে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

শনিবার রাতে প্রচণ্ড শীতের মধ্যে নরসিংদী শহরের বিভিন্ন পয়েন্টে এসব কম্বল বিতরণকালে খবর পেয়ে দরিদ্র শীতার্তদের ভিড় জমে যায়।

এসব কম্বল বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, কমল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামেরী হাসান, সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়াসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল থেকে শীতার্তদের জন্য কম্বল বিতরণ শুরু করা হয়েছে। রাতে প্রায় ১৫শ দরিদ্র র্শীতার্তকে কম্বল দেয়া হয়েছে।

জেলার ৬টি উপজেলায় ৩৩ হাজার কম্বল বিতরণের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

পুলিশের অভিযানে ভেস্তে গেল সড়ক ডাকাতি, উদ্ধার সরঞ্জামসহ গ্রেপ্তার ৭

রাতে দরিদ্র শীতার্তদের পাশে জেলা প্রশাসক ফারহানা

প্রকাশিত : ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯