কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকাগামী স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপরে উঠে গেলে জিয়া উদ্দিন নামে এক যাত্রী চাপা পড়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিবাজার এলাকার নারায়নসার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াউদ্দিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জশ্রী গ্রামের জানু মিয়ার ছেলে।
আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই স্টারলাইন বাসের যাত্রী।
নাজিরাবাজার পুলিশ ফাঁড়ির এসআই মাহবুবুর রহমান জানান, ঢাকাগামী স্টারলাইন বাসটি এক সাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপরে উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
বিজনেস বাংলাদেশ/ইমরান
























