১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ময়মনসিংহে উচ্ছেদ আতংকে মানববন্ধন, বিক্ষোভ

ময়মনসিংহে উচ্ছেদ আতংকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাস্তুহারা লোকজন। রবিবার (২৯ডিসেম্বর) সকালে নগরীর থানার ঘাট ব্রহ্মপুত্র বাস্তুহারা কল্যাণ বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু অংশ নেয়। মানববন্ধন শেষে উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে ব্রহ্মপুত্র বাস্তুহারা কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক সুরুজ আলীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এবং জেলা প্রশাসক মিজানুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। বাস্তুহারা বস্তিতে প্রায় ১৫ হাজার লোকের বসবাস। গত কয়েকদিনে ব্রহ্মপুত্র নদের পাড়ে উচ্ছেদ অভিযানে ৩ শতাধিক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রক্ত, আগুন আর ইন্টারনেট ব্ল্যাকআউটে থমকে গিয়েছিল বাংলাদেশ

ময়মনসিংহে উচ্ছেদ আতংকে মানববন্ধন, বিক্ষোভ

প্রকাশিত : ০৫:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯