০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে নিয়ে বিভাগীয় শহর ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান।

পরে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আনন্দ মোহন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক প্রফেসর মো: আজহারুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লাসহ আরো অনেকেই বক্তব্য রাখেন। এসময় জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

পুলিশের অভিযানে ভেস্তে গেল সড়ক ডাকাতি, উদ্ধার সরঞ্জামসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত : ০৫:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০