“ মাদককে রুখবাে , বঙ্গবন্ধুর সােনার বাংলা গড়বাে ‘ স্লোগানকে প্রতিপাদ্য করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সপ্তাহব্যাপী মাদকবিরােধী প্রচারণা কর্মসূচির শুভ উদ্বোধন ও আলােচনা সভা অনুষ্ঠিত হয় । কর্মসূচির শুরুতে আজ (০২ জানুয়ারি) সকাল ৮ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয় । সকাল সাড়ে ৯ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভবন ৪৩ আইস ফ্যাক্টরী রোড চট্টগ্রাম থেকে এক ব্যালি বের হয়ে মােটেল সৈকত চট্টগ্রাম এ এসে শেষ হয় ।
সকাল ১০ টায় মোটেল সৈকত বাংলাদেশ পর্যটন করপোরেশন চট্টগ্রাম এ পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বােধন করেন শংকর রঞ্জন সাহা ( অতিরিক্ত সচিব ) অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক ) চট্টগ্রাম বিভাগ , উদ্বোধন শেষে পার্কি কনভেনশন হল মােটেল সৈকত বাংলাদেশ পর্যটন করপােরেশন , চট্টগ্রাম এ বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মাদকবিরােধী আলােচনা সভা ও মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের হয় ।সকালে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মাধ্যমে আলােচনা সভা শুরু হয় ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর , চট্টগ্রাম মেট্রেী ; উপঅঞ্চলের উপপরিচালক শামীম আহম্মেদ, পরবর্তীতে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক এ . বি . এম . আবু নােমান ডীন আইন অনুষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় , লে . কর্নেল মাে , মশিউর রহমান জুয়েল পিএসসি , অধিনায়ক র্যাব – ৭ , নুরে আলম মিনা , বিপিএম ( বার ) ,পিপিএম ,অতিরিক্ত ডিআইজি ( পুলিশ সুপার চট্টগ্রাম ) , এ . জে . এম শরীয়ত হােসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম মাদকবিরােধী সচেনতামূলক বক্তব্য রাখেন । প্রধান অতিথি শংকর রঞ্জন সাহা , অতিরিক্ত সচিব , অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক )চট্টমাম তাঁর মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান কৱেন । পরবর্তীতে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন । অনুষ্ঠানের সভাপতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় , চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক মাে . মজিবুর রহমান পাটওয়ারী তার বক্তব্য শেষে আলােচনা সভার সমাপ্তি ঘোষণা করেন । আলােচনা সভা শেষে মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও জনপ্রিয় সংগীত শিল্পীগণ মাদক বিরােধী সংগীত পরিবেশন করেন ।
বিজনেস বাংলাদেশ/বিএ
























