মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএম জহিরুল হায়াত। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভার সমন্বয়ক নবাগত উপজেলা নির্বাহী অফিসার এমএ জহিরুল হায়াত জনস্বার্থে সকল কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকগণ হলেন জাতির বিবেক। আপনাদের মাধ্যমেই সমাজ, দেশ ও জাতির সুন্দর রূপ ফুটে ওঠে। তাই আমি মনে করি, সরকারি, বেসরকারি ও সামাজিক সকল কার্যক্রমে সহযোগিতা ও অংশ গ্রহণ দরকার। তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের কাজে তিনি সার্বিক সহযোগীতা করবেন বলেও আশ্বাস প্রদান করেন।
সভায় সাংবাদিকদের মধ্যে উন্মুক্ত আলোচনা করেন, সাংবাদিক শামসুজ্জামান ডলার, মাহবুব আলম লাভলু, বোরহান উদ্দিন ডালিম, এইচএম ফারুক, মনিরুল ইসলাম মনির,শহীদুল ইসলাম খোকন, আবদুল মান্নান সাগর, কামাল হোসেন খান, একেএম গোলাম নবী খোকন, আলমাছ মিয়া, জাকির হোসেন বাদশা,এম এম সাইফুল ইসলাম আরাফাত আল-আমিন, মো. দ্বীন ইসলাম, আতিকুর রহমান দুলাল, বাবুল মুফতী,, আমিনুল ইসলাম, নূরে আলম নূরী, সফিক ইসলাম রানা, মো. নাঈম মিয়াজী প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ইমরান






















